কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ায় দুই কেজি গাঁজাসহ জহিরুল ইসলাম প্রধানীয়া (৩৮) নামের এক জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন অভিযান চালিয়ে উপজেলার কাদলা গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামকে গাঁজাসহ আটক করে। কচুয়া থানার ওসি মোহম্মদ মহিউদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
