ডিআরইউতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক উৎসব

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০০:১৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সন্তানের অংশগ্রহণে বুধবার সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০২১। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সংগঠনের পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস’-এ দিনব্যাপী চিত্রাঙ্কন, আবৃত্তি ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সকাল ১০টায় সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় উৎসব। বিকাল ৩টায় সাগর-রুনী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। অনুষ্ঠানে তিনি শিশু-কিশোরদের সৎ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। 

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, উদযাপন কমিটির সদস্য সচিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রফিক রাফি, রহমান আজিজ প্রমুখ। 

 

ইত্তেফাক/ইউবি