রসায়ন
মো.হাসানুজ্জামান, প্রভাষক
বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ, ঢাকা
সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ‘রসায়ন’ আরও কীভাবে ভালো করতে পার তা নিয়ে আজ আলোচনা করবো। রসায়ন বিষয়ে ভালো করতে হলে বহুনির্বাচনি ও সৃজনশীল উভয় দিকে সমভাবে গুরুত্ব দিতে হবে। রসায়ন বহুনির্বাচনিও সৃজনশীলে ভালো করতে মূলবইয়ের বিকল্প কিছু নেই। মূলবইটি ভালো করে কয়েকবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তাছাড়া প্রতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে এগুলো বিশেষভাবে নজর দিতে হবে যাতে সেখান থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেয়া যায়। রসায়নে ভালো করার জন্য নিচে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো-
১। ১-৩০ পর্যন্ত মৌলের পারমানবিক সংখ্যা,ভর সংখ্যা এবং যোজনী সঠিকভাবে জানতে হবে।
২। মৌলের ইলেক্ট্রন বিন্যাস, ব্যাতিক্রমধর্মী ইলেক্ট্রন বিন্যাস করা পারতে হবে।
৩। পর্যায় সারণিও পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে।
৪। গাণিতিক অংশ ভালো করতে হলে সূত্রও বিক্রিয়াগুলোর সঠিকভাবে সমতা করতে জানতে হবে।
৫। সক্রিয়তার সিরিজ, অ্যানোডে ত্যাগকৃত ও ক্যাথোডে গ্রহণকৃত ইলেক্ট্রন সংখ্যা জানা থাকলে তড়িত্ বিশ্লেষণ,ধাত ুবিশোধনএবং ইলেকট্রো প্লেটিং বিষয়ে সঠিকভাবে উত্তর করা যায়।
৬। বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধনের গঠন সঠিকভাবে জানতে হবে।
৭। জৈব যোগের সাধারণ সংকেত, কার্যকারীমূলক, সম্পৃক্ত ও অসম্পৃক্ত যৌগ বিষয়ে ধারণা থাকলে জৈব যৌগ অংশে ভালো উত্তর করা যায়।
৮। বিভিন্ন ধরনের প্রস্তুতি ও পলিমার করণের ক্ষেত্রে প্রভাবক তাপমাত্রা উত্পাদ সম্পর্কে ভালো করে পড়তে হবে।
