পরীক্ষার মাঝে আনন্দও বিদ্যমান

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬

আমেনা বেগম চম্পা

প্রধান শিক্ষক

লেতু মন্ডল উচ্চবিদ্যালয়, সদর, ময়মনসিংহ

সুপ্রিয়,এসএসসি পরীক্ষার্থীরা আর মাত্র কয়েকদিন গুনতে গুনতে চলে যাবে , যে কাঙ্খিত ফলাফলের জন্য অভিভাবকসহ সবাই অপেক্ষা করছে সে ফলাফল কিন্তু তোমার হাতে , পরীক্ষা তোমার প্রস্তুতি ও  তোমার। সুতরাং আর এক মুহূতর্ সময়  নেই, এই মুহুর্তে তোমার যা করলে ভালো হবে। সাবজেক্ট কোনটির চেয়ে কোনোটা কম গুরুত্বপুর্ণ নয়। সবগুলো সাবজেক্ট সমান গুরুত্ব দেওয়ার জন্য সময় বণ্টন করে রুটিন করে পড়তে হবে। প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে এখন আর নতুন করে কোন অধ্যায় ধরার সময় নেই পুরোনো অধ্যায়গুলো সব ঠিকমত রিভিশন হচ্ছে কিনা তা সূচীপত্র দেখে দেখে দাগাতে হবে। অতিরিক্ত রাতজাগা যাবে না, মনে রাখবে পর্যাপ্ত ঘুমের মধ্যে মস্তিষ্ক স্মৃতি তৈরী করে। সুতরাং তাকে স্মৃতি তৈরীর জন্য বিশ্রাম দিতে হবে। পড়া জমিয়ে রাখবে না , মন ও শরীরের কখন কোন পরিস্থিতি হয় বলা যায় না। পড়া জমিয়ে রাখলে একটা মানসিক চাপও থাকে তাই যথাসময়ে একটু একটু করে পড়া শেষ করতে হবে।

একটানা অনেকক্ষণ ধরে পড়বে না , ২০-২৫ মিনিট পরপর ৫ মিনিট বিরতি নিলে পড়াটা সহজে মস্তিস্ক ধারণ করতে পারবে। যেহেতু পড়ার চাপ তাই শরীরটা যাতে সহ্য করতে পারে তাই পুষ্টির দিকটাও খেয়াল রেখে পর্যাপ্ত সুষম খাবার গ্রহণ করতে হবে। এখনকার ছেলেমেয়েদের একটা বড় সমস্যা হল প্রযুক্তির ফেসবুক একাউন্ট। যতই পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা কর তবুও মনে হয় একবার একট ুদেখি না ফেসবুক বন্ধুরা কেমন আছে? এই চিন্তায় পড়া সহজে মাথায় ডুকে না। বাবারা,তোমরা অন্তত কিছুদিন মনে কর মার্কজুকারবার্গ নামে কেউ কোনো দিন ছিল না।

নিজের উপর সম্পূণর্ বিশ্বাস রেখে পরীক্ষার হলে ডুকতে হবে। মনে রাখবে , তোমার বইয়ের সব পড়া আছে যেখান থেকেই প্রশ্ন আসুক তুমি পারবে এবং না পারলেও  চেষ্টা করে লিখে আসবে, কখনও কিছু ছেড়ে আসবে না।  উত্তর সবগুলো লিখলে কিছ ুনা কিছু পাবেই। তাহলে আর দেরি কেন কোন চিন্তা নাই শুধু মনোযোগ দিয়ে পড়া শেষ করে পরীক্ষায় ভালো করার চিন্তা করতে হবে। তোমাদের জন্য শুভ কামনা রইল।