হিসাববিজ্ঞান
মো. কামরুল হাসান সরকার
অধ্যক্ষ ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজ
কুমিল্লা, ক্যান্টনমেন্ট।
সুপ্রিয়এস.এস.সি পরীক্ষর্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও, ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র/ছাত্রীরা হিসাববিজ্ঞান বিষয়ে A+ নিশ্চিত করার জন্য সৃজনশীল অংশের “ক” বিভাগের বাধ্যতামূলক অংশ সঠিকভাবে উত্তর দিতে হবে। ক বিভাগের ২টি আর্থিক বিবরণী অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য নিম্মোক্ত প্রশ্নসমূহ বেশি করে অনুশীলন করবে।
নিট ক্রয়/ বিক্রয়ের পরিমাণ নির্ণয়, ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয়, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়সহ বিশদ আয়বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে বেশী গুরুত্ব দিতে হবে। সৃজনশীল অংশের “খ” বিভাগের ৫টি প্রশ্ন উত্তর দেয়ার জন্য নিম্মোক্ত অধ্যায়ের গাণিতিক অংশগুলোর উপর বেশি গুরুত্ব দিবে।
লেনদেন অধ্যায় হতে হিসাব সমীকরণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগগুলো,জাবেদা অধ্যায়ের লেনদেনগুলোর সঠিকভাবে ডেবিট ক্রেডিট নির্ণয়, নগদান বই অধ্যায় হতে একঘরা,দুঘরা নগদানবই, নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা, রেওয়ামিল অধ্যায়ের জন্য মনে রাখবে কোন কোন হিসাবগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এবং ডেবিট ও ক্রেডিট হিসাব খাতসমূহ সঠিকভাবে নির্ধারণ করতে পারতে হবে। মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয় হিসাব অধ্যায়ের মূলধন জাতীয় আয়-ব্যায় এবং মুনাফা জাতীয় আয়-ব্যয় সম্পর্কে সু-স্পষ্ট ধারণা থাকতে হবে। সর্বোপরী পারিবারিক আত্ম কর্মসংস্থাপনমূলক অধ্যায়ের পারিবারিক বাজেট সংক্রান্ত সৃজনশীল প্রশ্নগুলো বেশী করে অনুশীলন করবে। এই অধ্যায়ের অংকগুলো অন্যান্য অধ্যায়ের তুলনায় অপেক্ষাকৃত সহজ। উক্ত অধ্যায় হতে কমপক্ষে একটি সৃজনশীলপ্রশ্ন বোর্ড পরীক্ষায় থাকে। উপরোক্ত বিষয়বস্তু সমূহ বিবেচনা করে হিসাববিজ্ঞান সৃজনশীল এবং বহুনির্বাচনি অংশের উত্তর দিবে। সেক্ষেত্রে তোমাদের সাফল্য সুনিশ্চিত।
