ঝিনাইদহে সুলতানি আমলের রৌপ্য মুদ্রা উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:০১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে মাটি কাটার সময় ২৭টি সুলতানি আমলের রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বাগুটিয়া গ্রামের নেওয়াজ জোয়ার্দ্দারের বাড়ির পাশ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বাড়ির উঠার ভরাট করা হচ্ছিল। এ সময় তার নাতি মাটির ভিতর থেকে একটি রৌপ্য মুদ্রা পায়। এরপর কৌতুহল বশত মাটি খুঁজে লোহার কলস জাতীয় একটি পাত্র থেকে আরো ২৬টি রৌপ্য মুদ্রা পাওয়া যায়। মুদ্রা গুলোর গায়ে ফার্সি শব্দ লেখা আছে। খবর পেয়ে মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। একজন প্রত্নতাত্বিক প্রাথমিকভাবে সুলতানি আমলের রৌপ্য মুদ্রা বলে চিহ্নিত করেন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকালে খবর পেয়ে উদ্ধারকৃত প্রাচীন মুদ্রাগুলো থানায় এনে রাখা হয়েছে। এগুলো যাদুঘর বা প্রত্নতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। 

ইত্তেফাক/এসজেড