ড. মাহবুবুর রহমান মোল্লা
প্রিন্সিপাল,
সামসুলহক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা ঢাকা
এসএসসি পরীক্ষার্থীরা,আসন্ন পরীক্ষা উপলক্ষে তোমাদেরকে অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও আন্তরিক মোবারকবাদ। আশাকরি তোমরা সকলেই প্রত্যাশা অনুসারে ভালো পরীক্ষা দেবে। পরীক্ষা ভালো হতেই হবে, কেননা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে বাবা-মা, শিক্ষকবৃন্দ ও গোটা দেশ। একদিন তোমরাই হবে দেশের ভবিষ্যত। এসএসসি পরীক্ষা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার সফলতার উপরেই পুরো ভবিষ্যত নির্ভরশীল। অতএব,পরীক্ষা পর্বটা খুবই আত্মবিশ্বাস, সচেতনতা ও চিন্তাশীল তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া জরুরি। এখনও কিছুটা সময় তোমাদের হাতে আছে। পাঠের দুর্বল জায়গাগুলো যত্নের সাথে অনুশীলন করবে। প্রয়োজনবোধে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের সাহায্য নিতে পারো। পরীক্ষার পূর্ববর্তী সময় এবং পরীক্ষা চলাকালে সুস্থ ও স্থির চিত্তে থাকবে। কোনরকম অস্থিরতা বা দুর্বলতা তাড়িত হওয়া বাঞ্ছনীয় নয়। শরীর সুস্থ রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করবে। ভালো স্বাস্থ্য ভালো পরীক্ষার পূর্বশর্ত - একথা মনে রাখবে। কিছু কথা অভিভাবকদের ও বলবো, পরীক্ষার্থী সন্তানদের এই সময় আচরণের ক্ষেত্রে অত্যন্ত দায়িত্ববান হবেন। মন খারাপ হতে পারে এমন কথা বলা মোটেই ঠিক হবে না; বরং পর্যাপ্ত উত্সাহ প্রদান তাদের পরীক্ষা সুসম্পন্ন করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
