তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো. নুরুল হক
প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ
ঢাকা
এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা, কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো নম্বর পাওয়া যায় তার কিছু দিক আলোচনা করছি। তোমরা জান এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে ২৫ নম্বর বহুনির্বাচনি ও ২৫ নম্বর ব্যবহারিক। আশাকরি ইতোমধ্যে তোমাদের নিজ নিজ স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হয়ে গেছে। যেহেত ু২৫ নম্বর বহুনির্বাচনি পরীক্ষা বাকী আছে তাই এই বিষয়টিতে এ প্লাস পাওয়া তুলনামুলক সহজ যদি সঠিকভাবে দেখেশুনে ও বুঝে পড়তে পার। বহুনির্বাচনি অংশ থেকে পূর্ণ নম্বর পাওয়া কঠিন নয়। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিছু পদ্ধতি অবলম্বন করলেই বেশি নম্বর পাওয়া সম্ভব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ৬টি অধ্যায়ের সমন্বয়ে গঠিত। আর এ অধ্যায়গুলো থেকে ২৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন হয়। তাই বুঝতেই পেরেছ প্রতিটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ অধ্যায়ের শুরুতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অংশটুকু খুব ভালো করে পড়বে। কেননা এই অংশটুকুতে বিভিন্ন ব্যক্তিদের জন্ম, মৃত্যু ও বিভিন্ন উদ্ভাবনী সাল রয়েছে । কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা অংশটুকুতে কিভাবে সফটওয়্যার ইন্সটল ও আন-ইন্সটল করবে ,পাসওয়ার্ড লেখার নিয়ম,তথ্য অধিকার আইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ ট্রাবল শুটিং। তৃতীয় অধ্যায় আমার শিক্ষায় ইন্টারনেট তুলনামুলক ছোট এবং এই অংশ থেকে বহুনির্বাচনি উত্তর করা সহজ হয়। আমার লেখালেখি ও হিসাব অধ্যায়টি খুব খেয়াল করে পড়তে হবে কেননা এই অংশটুকু থেকে এমএসওয়ার্ড ও এক্সেল এর কিছু প্রশ্ন আসে। ৬টি অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় হল মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অধ্যায়টি। এই অংশটুকু মুলত ব্যবহারিক নির্ভর তাই সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে।
