খেতে ভালো

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:৩২

খেতে ভালো জিলেপিটা আরও ভালো রাবড়ি

কী যে মজা মিহিদানা আরও শনপাপড়ি।

চেখে দেখো সরভাজা আর রসগোল্লা

সেরটাক পারে খেতে আবুনসু মোল্লা।

 

খাও যদি ফিসবল চাইনিজ রান্না!

থাই স্যুপ হট খুবই, ভুলে যাবে কান্না।

চালতার চাটনিটা টকে ঝালে মিষ্টি

চেখে নিও চটপট লেখা হলো লিস্টি।।