ফানুস উত্সব থেকে বলছি

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:৩৫

সাদা কালো ফ্রেমে আমরা পাতাদের গান করি

দেখি শৈশবের দৈত্যদের বেভুল অসতর্ক প্রেম

দেখছি তুই তুমি আপনি সময় সতর্কে কৌশল

ভাবছি পাখাঝাপটায় সম্পর্ক কতটা অসহায়

দেখছি সোনালি ফুল রোদ বৃষ্টি হচ্ছে অনবরত

দেখি শরীরের আড়মোড়া ভাঙন গতিবিধি স্বর

শুনছি হাওয়াদের কাম ছলা অতীত কথা গল্পে

 

অতঃপর তাহারা সুখে-শান্তিতে

সহবাস বসবাস চাষবাস করছেন

প্রাগৈতিহাসিক কাল সময় ধরে

 

এখন

দেখি এইসব মৃত ফানুস উত্সব অনুষ্ঠান