চলচ্চিত্রের বড় ক্ষতি কিন্তু আমরা আসার আগে থেকেই শুরু হয়েছে। চলচ্চিত্রে অশ্লীলতা ঢুকে যাওয়ার সময় থেকেই এই ধস শুরু হয়েছে। এখন দর্শকরা দিনদিন হলবিমুখ হচ্ছেন। তাছাড়া হলের অবস্থাও নাজুক। দেশে মাল্টিপ্লেক্স নেই বললেই চলে। এখন দর্শকদের চাহিদারও পরিবর্তন হয়েছে। যদিও আমরা তাদের চাহিদার কথা মাথায় রেখেই কাজ করার চেষ্টা করছি। তাছাড়া যুগের সঙ্গে তাল মেলাতেও আমরা অনেক পিছিয়ে আছি। এখন ঘরে বসে সবাই বাইরের ছবি দেখতে পায়, অথচ আমাদের ছবি দেখতে পায় না। সম্প্রতি যদিও একটু একটু করে শুরু হচ্ছে। ইন্ডাস্ট্রির সবাই যদি যার যার জায়গা থেকে চেষ্টা করে তবে অবশ্যই আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে।
দেশের চলচ্চিত্র প্রসঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি
