আবশ্যক

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২২:০১

পুনঃ আবশ্যক: অধ্যক্ষ: হায়দার আলী স্কুল এন্ড কলেজ, মান্ডা, মুগদা, ঢাকা-১২১৪। সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী যোগ্য প্রার্থীদের ‘হায়দার আলী স্কুল এন্ড কলেজ’ এর অনুকূলে অধ্যক্ষ পদে ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ আগামী ১৯/০৪/২০২১ইং তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। পূর্বে যারা আবেদন করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। —সভাপতি, গভার্নিং বডি।       সিকে-৪১৪

আবশ্যক: সরকারী বিধিমোতাবেক পানপাড়া হাইস্কুল এন্ড কলেজ, পানপাড়া, রামগঞ্জ, লক্ষ্মীপুরের জন্য শূন্যপদে একজন প্রধান শিক্ষক ও একজন আয়া আবশ্যক। আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ও প্রধান শিক্ষক পদের জন্য ১৫০০/- টাকা এবং আয়া পদের জন্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ ০৭/০৪/২০২১ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রামগঞ্জ, লক্ষ্মীপুরের কার্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আগ্রহী প্রার্থীগণকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। —সভাপতি।     সিকে-৪১৫

আবশ্যক: সরকারি বিধিমোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ডাকঘর-তেজখালী এর জন্য শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক (ইংরেজিতে পারদর্শী) আবশ্যক। প্রার্থীগণ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করুন। যোগাযোগ: সভাপতি-০১৭৫২১৩৪৫৪৫।                               সিএম-২১৮