বিশ্বে প্রথম কোভিডের অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম ফ্লোরিডায়

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২২:৫৫

কোভিড ভাইরাসের সব রকমের সংক্রমণই রুখে দিতে পারে এমন অ্যান্টিবডিগুলো সঙ্গে নিয়েই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম হয়েছে একটি শিশুর। চিকিত্সকরা জানিয়েছেন, বিশ্বে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। তবে সত্যি সত্যিই শিশুটির শরীরের এই অ্যান্টিবডিগুলো কোভিড প্রতিরোধে কতটা কার্যকর হবে, সে জন্য আরো গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিত্সকরা।

জানা গেছে, গর্ভবতী অবস্থাতেই ঐ নারীকে করোনা ভাইরাস টিকার প্রথম ডোজটি দেওয়া হয়েছিল। প্রসবের সময় এগিয়ে আসায় দ্বিতীয় ডোজটি আর তাকে দেওয়া সম্ভব হয়নি। কীভাবে কোভিড ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার কয়েকটি অ্যান্টিবডি সঙ্গে নিয়েই শিশুটির জন্ম হলো, সে ব্যাপারে একটি গবেষণাপত্র লিখেছেন সংশ্লিষ্ট   চিকিত্সকরা। গবেষণাপত্রটি রয়েছে এখন ‘পিয়ার রিভিউ’ প্রক্রিয়ায়। যে দুই চিকিত্সক এই প্রসবের ঘটনায় যুক্ত ছিলেন, সেই পল গিলবার্ট এবং চ্যাড রুডনিক বলেছেন, ‘প্রসূতি এক জন সামনের সারির স্বাস্থ্যকর্মী। তাকে মডার্নার কোভিড টিকার প্রথম ডোজটি দেওয়া হয়েছিল জানুয়ারিতে। ঐ সময় উনি ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। তার তিন সপ্তাহ পরেই শিশুটির জন্ম দেন ঐ নারী।’

গবেষক চিকিত্সকরা নবজাতকের নাভির কর্ড থেকে রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে দেখেন তাতে কোভিডের কয়েকটি অ্যান্টিবডি রয়েছে। এ-ও দেখা গিয়েছে, সেই অ্যান্টিবডি শিশুটি তার মায়ের শরীর থেকে পায়নি। গিলবার্ট বলেন, ‘আমরা যতদূর জানি, বিশ্বে এই প্রথম কোভিডের অ্যান্টিবডি শরীরে নিয়েই কোনো শিশুর জন্ম হলো।