চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রামে পাঁচ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ বাক প্রতিবন্ধী হারুন অর রশিদের (৬১)। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত মাওলানা হাছান আলীর ছেলে। জানা গেছে, হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করতেন। জুন মাসের প্রথম দিকে মেয়ের বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার সন্ধান পেলে এ ০১৮১৯৪৪৫৪৫৪ নম্বরে ফোন দেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
