শাল্লায় হামলা: মামলার আসামি দেড় সহস্রাধিক 

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০১:০২

শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা লুট ও ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে প্রায় দেড় সহস্রাধিক লোককে। 

এদিকে, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদারের দায়ের করা মামলায় জ্ঞাত ৭০–৮০ জন ছাড়াও অজ্ঞাতনামা দেড় হাজার লোককে আসামি করা হয়।

শাল্লা থানার ওসি নাজমুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় হবিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বিবেকানন্দ মজুমদার বকুল বলেন, আমরা এ হামলার ঘটনায় ব্যথিত। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মামলা দায়ের করেছি। আশাকরি, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের ধরতে সক্ষম হবে। একই সঙ্গে তিনি এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান। 

ইত্তেফাক/কেকে