চীনের প্রবৃদ্ধিতে ইতিবাচক ধারা

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:২০

নোভেল করোনা ভাইরাসের মধ্যেও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে একমাত্র চীনই গত বছর ইতিবাচক প্রবৃদ্ধির দেখা পেয়েছে। গত বছর দেশটির মোট দেশজ উত্পাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৩ শতাংশ। বর্তমানে ভালোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে দেশটির অর্থনীতি। সুইজারল্যান্ডের মাল্টিন্যাশনাল বিনিয়োগ ব্যাংক ইউবিএস চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস ৯ শতাংশে উন্নীত করেছে। যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতি আরো দ্রুত পুনরুদ্ধার হতে পারে। এটি চীনা পণ্যের চাহিদা বাড়িয়ে তুলবে এবং দেশটির রপ্তানি আরো বেড়ে যাবে।