সম্প্রতি এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে টেলিভিশন মাধ্যমে যুক্ত সকল সহকারী পরিচালকদের সংগঠন ‘টেলিভিশন অ্যাসিসটেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ’ ট্যাডোব-এর আহ্বায়ক কমিটির সাধারণ সভার আয়োজনের মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। টেলিভিশন মাধ্যমের গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর প্রতিনিধিত্বে গঠনতন্ত্রসহ আহ্বায়ক কমিটির মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ট্যাডোবের উপদেষ্টা ও ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিকের সভাপতিত্বে এবং ট্যাডোবের আহ্বায়ক ফিরোজ খানের সভা পরিচালনা ও সঞ্চালনায় আয়োজনটিতে উপস্থিত ছিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ বোরহান খান। বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির সাধারণ সম্পাদক কাজী মনিরসহ ডিরেক্টরস গিল্ডের সদস্য, সাংবাদিক এবং টেলিভিশন মাধ্যমে কর্মরত সহকারী পরিচালকবৃন্দ। নতুন কমিটির সভাপতি হিসেবে জীবন রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুর রাজ্জাক গাজীকে নির্বাচিত করা হয়। নতুন কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটি বিগত ২ বছরের অর্থনৈতিক আয়-ব্যয়সক্রান্ত হিসেব তুলে ধরেন।
