অনলাইনে ভিডিও দেখার জনপ্রিয় সাইট হলো ইউটিউব। এই প্লাটফর্মটিতে প্রতিদিন অন্তত কয়েক লাখ ভিডিও আপলোড করা হয় এবং দেখাও হয় কয়েক কোটি ভিডিও। শিক্ষা, বিনোদন, বিজ্ঞান, প্রযুক্তি থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই-যা ইউটিউবে পাওয়া যায় না। বিভিন্ন বিষয়ের ওপর অভিজ্ঞতা বাড়াতে অনেকেই এই সাইটের সহায়তা নিয়ে থাকেন। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ছে। ব্যবহারকারীদের নতুন নতুন সুবিধাও দিচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। এ কারণে অনেকের কাছে ইউটিউবের বেশকিছু ফিচার এখনো অজানা। পাঠকদের সুবিধার্থে ইউটিউবের এমন তিনটি ফিচার নিয়েই আলোচনা করা হলো।
ফিদার বেটা :ধীরগতির ইন্টারনেটে ইউটিউবে ভিডিও দেখতে হলে বাফারিং হয়। যা বিরক্তির কারণ তৈরি করে। এ সমস্যা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে ইউটিউবে যুক্ত করেছে Feather Beta নামের একটি ফিচার।
ফিচারটি ব্যবহার করে কম ইন্টারনেট স্পিডেও ভালো মানের ভিডিও দেখা যাবে। ইউটিউবের যেকোনো ভিডিও খোলার পর সেটিং অপশনে গিয়ে এ ফিচার অন করে নেওয়া যাবে।
অ্যালাইনটাইটেল :ইউটিউবে রয়েছে বিশাল ভিডিও সংগ্রহশালা যেখানে কয়েক বিলিয়ন ভিডিও সংরক্ষিত রয়েছে। ব্যবহারকারীরা সাধারণত কোনো ভিডিও দেখতে চাইলে টাইমলাইনে গিয়ে তা লিখে সার্চ করে থাকে। এতে করে যা লিখে সার্চ করা হয় তার সঙ্গে আংশিক মিল থাকলেও সে ভিডিওগুলো প্রদর্শিত হয়। এমন বিরক্তিকর অবস্থা থেকে বাঁচতে কী ওয়ার্ড বা টাইটেলের আগে এ শব্দটি allintitle যোগ করলে সহজে ভিডিওটি পেতে পারেন।
নির্দিষ্ট সময় থেকে ভিডিও শেয়ার : ইউটিউবে অনেকেই বিভিন্ন রকম ভিডিও আপলোড করে এবং শেয়ার করে। অনেকেই নির্দিষ্ট সময় ব্যবধানে তা করে থাকে। এই কাজটি আপনি করে নিতে পারেন খুব সহজেই। এ জন্য উদাহরণ হিসেবে বলা যায়, প্রতি ৯ সেকেন্ড পর থেকে শেয়ার করতে চাইলে ভিডিও লিংকটির পরে ‘#t=09s’ আর আপনি যদি ২ মিনিট ৮ সেকেন্ড পর প্লে করতে চান তাহলে লিংকের পর #t=01m08s যুক্ত করে দিতে হবে।
