স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপভোগ করতে আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ডামোদর মোদি (এনডি মোদি) বাংলাদেশ সফরে আসছেন। সফরের এক পর্যায়ে তিনি সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজাঅর্চনা করবেন।
নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে অবলোকন করতে গত শনিবার (২০ মার্চ) বেলা ১টায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার এইচ, ই বিক্রম দোরাইস্বামী মন্দির এলাকা ঘুরে দেখেন।
এসময় তার সফর সঙ্গী হিসাবে সে দেশের সহকারী হাইকমিশনার (এএইচ সি আই, খুলনা) রাজেশ কুমার রায়না (আর,কে রায়না) ও প্রোটোকল কর্মকর্তা অমরেশ কুমার উপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় উপজেলা প্রশাসন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএএম
