মাঘের শীত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:০৭

পারভীন সুলতানা

 

মাঘের শীতে বাঘ দূরে থাক

কাঁপে না আজ মানুষেও।

ভোর সকালে কুয়াশা নাই

ভেজে না খেত, ধান ওশেও।

 

থাকবে কি শীত! বিরক্ত সে

চোখ ধাঁধানো ফানুসে

কলের ধোঁয়া, বন ডাকাতি

এসব দেখে ঝানু সে,

 

পালাল তাই সঙ্গে নিয়ে 

হাড় কাঁপানো পোষ-মাঘও

হত্যা করি প্রকৃতি রোজ

দেব কারে দোষ মাগো?