মো.আল-আমিন ইসলাম
পারুলিয়া তফশিলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, লালমনিরহাট
স্বাধীন বাংলাদেশ
সুপ্রিয় বন্ধুরা, আল-আমিন তার পাঠ্যবই পড়ে নিজে নিজে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে। তোমরাও নিজে নিজে লিখে পাঠিয়ে দাও।
১। অপারেশন সার্চলাইট কী?
উত্তর:গণহত্যা।
২। মুজিবনগর সরকার গঠন করা হয় কবে?
উত্তর:১৯৭১ সালে ১০ ই এপ্রিল।
৩। ইপিআর এর পুর্ণরূপ কী ?
উত্তর:ইস্ট পাকিস্তান রাইফেল।
৪। যৌথ কমান্ড কী?
উত্তর: মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গড়া বাহিনী।
৫। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর:এম মনসুর আলী।
৬। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে?
উত্তর:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বঙ্গবন্ধুর ঘোষণাটি লেখ?
উত্তর:সকলের সাথে বন্ধুত্ব,কারো সাথে শত্রুতা নয়।
৮। কত সালে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য হন?
উত্তর:১৯৭২ সালে।
৯। কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
উত্তর:১৯৭১ সালে ১৭ এপ্রিল।
১০। ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন?
উত্তর:ড. কামাল হোসেন।
১১। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সংখ্যা গরিষ্টতা লাভ করে?
উত্তর:জাতীয়পার্টি।
১২। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করে?
উত্তর:২৮ টি দল।
১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর:কর্ণেল (অব) এমএজি ওসমানী।
১৪। কে ৩ মার্চের জাতীয় অধিবেশন স্থাগিত করেন ?
উত্তর:ইয়াইয়া খান।
১৫। ১৯৭১ সালের জাতীয় অধিবেশনে যোগদান করতে কে অস্বীকৃত জানান?
উত্তর:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৬। ১৭ মার্চ ১৯৭১ ’অপারেশন’ পরিচালনায় নীল নকশা তৈরি করেন কে?
উত্তর:রাও ফরমান আলী।
১৭। বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কী উপাধিতে ভূষিত করেন ?
উত্তর: ’জুলিওকুরি’ শান্তি পদকে।
১৮। কত তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয়?
উত্তর: ১৯৭১ সালে ২৬ শে মার্চ।
১৯। মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল?
উত্তর:১২ টি বিভাগ।
২০। রাষ্ট্রের সর্বোচ্চ দলিল কী ?
উত্তর:সংবিধান।
