মোহামেডানের প্রথম সভাতেই দ্বিতীয় সভার দিন নির্ধারণ

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:২৪

স্পোর্টস রিপোর্টার

খুব কম বললেও বোধ হয় ভুল হবে। শেষ কবে এমনটি হয়েছিল জানা নেই, মোহামেডানের নির্বাচিত পরিচালনা পর্ষদের সভাতেই নির্ধারণ হয়ে গেল দ্বিতীয় সভায় ২৯ মার্চ। আবার সেই ক্লাব টেন্টেই হবে। সেদিন ক্লাবের আরো কিছু বিষয় নিয়ে কথা হবে। গতকাল প্রথম সভায় পরিচিতি সভার মধ্যে থাকলেও ফুটবল নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স। তিনি জানিয়েছেন, সভাপতি আব্দুল মুবীন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। তিনি আরো একবার আনুষ্ঠানিক ভাবে শুভেচ্ছা বিনিময় করবেন সংবাদ মাধ্যমের সঙ্গে। গত ৬ মার্চ মোহামেডানের পরিচালক পর্ষদের নির্বাচন হয়। নতুন সভাপতি সেনবাহিনীর সাবেক প্রধান আব্দুল মুবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০ প্রার্থীর মধ্যে ১৬ জন পরিচালক পদে নির্বাচিত হন।