নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর পর্যন্ত সংশোধিত) এবং ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় নবসৃষ্ট পদে একজন গ্রন্থাগারিক নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সঞ্চয়ী হিসাব নং-০০১০১৭৭৪২, সোনালী ব্যাংক লিমিটেড, পলাশবাড়ী শাখার অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) প্রয়োজনীয় কাগজপত্রাদি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অধ্যক্ষ বরাবরে আবেদন করতে হবে। অধ্যক্ষ, পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ডাকঘর ও উপজেলা পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা। সিকে-৪২০
