লক্ষ্মীপুরে অজিফা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি

গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করছে লক্ষ্মীপুর চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে। উত্সবের প্রথম দিন শনিবার বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শাহ আলম চৌধুরী। অতিথিরা কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন। পরে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিন রবিবার গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।