মুন্নু গ্রুপের পল্লি অ্যাম্বুলেন্স বিতরণ শুরু

আপডেট : ২০ মার্চ ২০২১, ২২:১৬

 

দেশের অন্যতম প্রাচীন শিল্পগোষ্ঠী মুন্নু গ্রুপের একটি প্রতিষ্ঠান মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লি. মুজিববর্ষে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের চিকিত্সা-সুবিধার জন্য পল্লি অ্যাম্বুলেন্স প্রস্তুতকরণ ও বিপণন শুরু করেছে। সম্প্রতি পল্লী অ্যাম্বুলেন্স বিতরণের জন্য আয়োজিত ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লি. পল্লী অ্যাম্বুলেন্স প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে কুমিল্লা জেলা, ফরিদপুর জেলা ও সাতক্ষীরা জেলায় পল্লী অ্যাম্বুলেন্স কার্যক্রম চালু হয়েছে। চলতি মাসেই আরো কয়েকটি জেলায় পল্লী অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সমগ্র দেশে এই অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি