সন্ধ্যার দিকে দুই ভদ্রলোক পুলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দেখলেন এক তরুণী রেলিংয়ে হেলান দিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর বলছে, প্রতি বুধবারে ও দেখা করতে আসে অথচ আজ এখনো এল না। বুঝেছি ওর কাছে আমার আর কোনো মূল্য নেই। এ জীবন আর রাখব না। বলে, তরুণীটি সত্যি-সত্যি রেলিংয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল নদীতে।
দুই ভদ্রলোকই তখন এগিয়ে গেলেন। তরুণীটি যেখানে ঝাঁপিয়ে পড়েছে সেই পানির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর একজন বললেন, আসলেই মেয়ে মাত্রই নির্বোধ।
অপর ভদ্রলোক বললেন, আমি তোমার সঙ্গে একমত। কিন্তু তোমার কি মনে হয় ওই মেয়েটিকে আমার বলা উচিত ছিল যে আজ মঙ্গলবার।
০
