শচীন-আফ্রিদিকে ছাড়িয়ে নেপালের রোহিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের ব্যাটসম্যান রোহিত পাউডেল। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬ বছর ১৪৬ দিন বয়সে ৫৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন রোহিত।

এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। ১৬ বছর ২১৩ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন লিটল মাস্টার। তিনি ৫৯ রানের ইনিংস খেলেছিলেন। ওয়ানডেতে রেকর্ডটা ছিল পাকিস্তানের শহীদ আফ্রিদির দখলে। ১৬ বছর ২১৭ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি।