জাতীয় অ্যাথলেটিক্সে চার রেকর্ড

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৪১

সেরা অ্যাথলেট সুমী ও জহির

 স্পোর্টস রিপোর্টার  

অনেক দিন পর আবার আলোচনায় উঠে এলো জাতীয় অ্যাথলেটিকস। এবারের আসরে চারটি জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে তিনজন নৌবাহিনীর। একজন বিকেএসপির। শটপুটে নৌবাহিনীর ইব্রাহিম, ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইসমাইল, ২০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর সোহাগী আক্তার এবং বিকেএসপির জহির রায়হান ৪০০ মিটার রীলেতে রেকর্ড গড়েছেন।

সেরা অ্যাথলেট হয়েছেন সেনাবাহিনীর সুমী আক্তার। তিনি ব্যক্তিগত চারটি সোনার পদক জয় করেছেন। সুমী ৪০০, ৮০০, ১৫০০, ৩০০০ মিটার রীলেতে স্বর্ণ জয় করেন। বিকেএসপির জহির রায়হান একটি জাতীয় জাতীয় রেকর্ডসহ দু্টি সোনার পদক জয় করেছেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল শেষ হওয়া জাতীয় অ্যাথলেটিকসের ৪২তম আসরে ১৬টি স্বর্ণ, ১৩টি রৌপ্য, ১৭টি ব্রোঞ্জসহ ৪৬ পদক জয় করে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। ১৫টি স্বর্ণ, ২১টি রৌপ্য, ৯টি ব্রোঞ্জসহ ৪৫টি পদক পেয়ে রানার্সআপ হয় নৌবাহিনী, বাংলাদেশ জেল ২টি স্বর্ণ, ১টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জসহ ৭টি পদক পেয়ে তৃতীয় হয়। বিকেএসপি ২টি স্বর্ণ, আনসার ১টি স্বর্ণ পেয়েছে।ত্