প্রথম বিভাগ হকি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকি লিগে বড় জয় পেয়েছে হকি ঢাকা ইউনাইটেড। ৮-১ গোলে হারিয়েছে শান্তিনগর ক্লাবকে। ইমরান আহমেদ সোহেল ৪, আরাফাত হোসেন পিয়াল ২, রাজু আহমেদ তপু ২ এবং শান্তিনগরের শাহেদ হাসান গোল করেন। হকি মাঠে অনুষ্ঠিত অন্য খেলায় ব্যাচেলার্স ৪-২ গোলে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘকে হারায়। বিজয়ী দলের রাসেদুল, আপন, মেহেরুজ্জামান, রাব্বী এবং বিজিত দলের তুহিন ও রুবেল গোল করেন। আজকের খেলা: রেলওয়ে-বর্ণক সমাজ। ১টা ৩০। ফরাশগঞ্জ ও শান্তিনগর। ৩টা ৩০, হকি স্টেডিয়াম।