থাইল্যান্ডে রাজপ্রাসাদের কাছে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

আপডেট : ২২ মার্চ ২০২১, ০০:৩৭

থাইল্যান্ডে প্রতিবাদকারীরা আটককৃতদের মুক্তি, সংবিধানে পরিবর্তন ও দেশের রাজতন্ত্রে সংস্কারের দাবিতে বিক্ষোভে করেছে। শনিবার রাজপ্রাসাদের কাছে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। দুই পক্ষের সংঘর্ষে ৩০ জনের বেশি আহত হয়েছে। থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কারের দাবিতে গত বছরও ছাত্র-জনতার বিক্ষোভ হয়েছিল ব্যাংককের গ্রান্ড প্যালেসের বাইরে। শনিবারের বিক্ষোভ তারই ধারাবাহিকতর। বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে প্রতিবাদকারীরা ধোয়া বোমা নিক্ষেপ করে এবং রাজকীয় ছবিতে কালি লেপে দেয় এবং কয়েকটি স্থানে তারা টায়ার ও আবর্জনায় আগুন ধরিয়ে দেয়। -ভয়েস অব আমেরিকা