চট্টগ্রামে মাইক্রোবাস উল্টে নিহত ২

আপডেট : ২২ মার্চ ২০২১, ০২:০৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া নামক স্থানে মাইক্রোবাস উল্টে গিয়ে ২ মহিলা যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। 

নিহতরা হলেন নারায়নগঞ্জের সিদ্ধেরগঞ্জ উপজেলার ঝালকুড়ি এলাকার মোজাম্মেলের স্ত্রী মাহাবুবা আক্তার মিতা (২৫) ও একই এলাকার আবদুল হামিদের স্ত্রী রুবিনা আক্তার (২৪)। 

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে ওসি মো. আবদুর রব জানান, রবিবার নারায়গঞ্জের সিদ্ধেরগঞ্জ এলাকা থেকে কক্সবাজার ভ্রমনে যাওয়া মাইক্রোবাসটি চুনতি জাঙ্গালিয়ার মাজার সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে তারা নিহত হয়। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এনএ