বর্তমান সময়ে দেশে কর্মসংস্থানের খুবই সংকট। তার ওপরে আবার দেখা যাচ্ছে অদক্ষ কর্মীর আনাগোনা। গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে অদক্ষ কর্মী। যারা সঠিকভাবে নিজের কাজটাই সমাধান করতে পারেনা। পাশাপাশি নিয়োগ দেওয়া হচ্ছে কিছু অশিক্ষিত কর্মীও। তাতে করে দেখা যায় কাজের বিপরীতে বড় কোনো বিপদ ঘটে যেতে। আজকাল এই রকম ঘটনা অহরহ ঘটছে। আবার অদক্ষ কর্মী নিয়োগের ফলে দক্ষ কর্মীরা কাজের সুযোগ পাচ্ছে না। দক্ষ কর্মীরা বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছে। একটি দেশের কর্মসংস্থানের জায়গাগুলো সেই দেশের অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধি করতে সাহায্য করে। তাই শতকরা ১০০ ভাগ দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে এবং শিক্ষিত কর্মীদের অগ্রাধিকার থাকতে হবে। শিক্ষিত এবং দক্ষ কর্মীরাই সুন্দরভাবে যে কোনো কাজ সমাধা করতে পারে। এতে নিয়োগকারী প্রতিষ্ঠান এবং দেশ উভয়েই লাভবান হবে।
আবির মাহমুদ খবির
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
