রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম দৈনিক ইত্তেফাক অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: ইত্তেফাক
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইত্তেফাক/এএএম
