মিয়ানমার ও কম্বোডিয়া ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) চাল রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আর পাবে না। আগামী তিন বছরের জন্য এ শুল্কারোপ করা হয়েছে। শুল্কমুক্তভাবে এ দুই দেশ থেকে চাল আমদানি করায় ইউরোপীয় পণ্যের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলে মনে করে এ জোট, তাই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছে। ইইউ’র সিদ্ধান্ত অনুসারে, গত ১১ জানুয়ারি থেকে এ শুল্কারোপ কার্যকর হয়েছে। এতে প্রথম বছর প্রতিটন চালে ১৭৫ ইউরো শুল্কারোপ করা হয়েছে। দ্বিতীয় বছরে এ শুল্ক কমিয়ে করা হয়েছে ১৫০ ইউরো এবং তৃতীয় বছরে ১২৫ ইউরো। ইইউ’র নির্বাহী কমিটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে, গত পাঁচ মৌসুমে কম্বোডিয়া ও মিয়ানমার থেকে ইন্ডিকা চাল আমদানি বেড়েছে ৮৯ শতাংশ।
