চার দিন ধরে নীলক্ষেতের প্রিন্টিং ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০০:৩১

চার দিন ধরে নিখোঁজ রয়েছেন প্রিন্টিং ব্যবসায়ী মো. মাহামুদ ডাকুয়া (১৯)। গত বৃহস্পতিবার নীলক্ষেতের বাণিজ্য বিতান সুপার মার্কেটের ‘রাসেল বুক এন্ড প্রিন্টিং’ দোকান থেকে বিকাল ৪টার দিকে বের হয়ে আর দোকানে ফেরেনি। পরের দিন শুক্রবার মাহামুদের ভাই গোলাম কিবরিয়া নিউমার্কেট থানায় জিডি করেন। পুলিশ বলছে, মাহামুদের সন্ধানে তদন্ত চলছে। তার বাড়ি বরিশাল বাকেরগঞ্জের ভবানীপুরে। পিতার নাম গোলাম মোস্তফা। ঢাকায় লালবাগের আজিজ কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন। চার ভাইয়ের মধ্যে মাহামুদ ছোট। গতকাল সোমবার এ খবর লেখা পর্যন্ত কোনো সন্ধান মেলেনি মাহামুদের। সন্তানের কোনো খোঁজ না পাওয়ায় পাগল প্রায় মাহামুদের মা রুনু বেগম।