সত্তর দশকের কবি ও শিল্পী খালিদ আহসান (৬২) গতকাল সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক কন্যা ও জামাতা এবং অসংখ্য গুণগ্রাহী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খালিদ আহসান চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
খালিদ আহসানের মরদেহ গতকাল সোমবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শ্রদ্ধা জানানোর জন্য খালিদ আহসানের মরদেহ চেরাগী পাহাড় মোড়ে রাখা হবে।
এরপর বাদ জোহর কদম মোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে।
ইত্তেফাক/এমআর
