ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজি মো. সেলিমের একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল।
তিনি জানান, হাজি মো. সেলিম ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। রোগমুক্তির কামনায় তিনি দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/এনএ
