একজন কন্টেন্ট রাইটার সাধারণত কোন প্রতিষ্ঠান অথবা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে থাকেন। এ পেশায় যেতে লেখালেখি করার আগ্রহ থাকতে হবে আপনার। এছাড়া ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি।
এক নজরে একজন কন্টেন্ট রাইটার
সাধারণ পদবী :কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ডেভেলপার, কন্টেন্ট ক্রিয়েটর
বিভাগ :মার্কেটিং, বিজ্ঞাপন ও সেলস; গণমাধ্যম
প্রতিষ্ঠানের ধরন :প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং
ক্যারিয়ারের ধরন :পার্ট-টাইম, ফুল-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০-১ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন:১০,০০০ কাজ, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠান সাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২২-৩০ বছর
মূল স্কিল :আকর্ষণীয়ভাবে লিখতে পারা, গবেষণা করার দক্ষতা
বিশেষ স্কিল :অনলাইনে লেখার পারদর্শিতা
একজন কন্টেন্ট রাইটার কোথায় কাজ করেন?
n পত্রিকা ও ম্যাগাজিন
n অনলাইন পোর্টাল ও কমার্শিয়াল ব্লগ
n বিজ্ঞাপনী সংস্থা
n অনলাইন মার্কেটপ্লেস
বিভিন্ন টিভি চ্যানেল বর্তমানে তাদের অনলাইন ভার্সনে প্রতিদিনের খবরের পাশাপাশি অন্য লেখা ছাপিয়ে থাকে। এসব লেখা তারা সাধারণত ফ্রিল্যান্স রাইটারদের কাছ থেকে সংগ্রহ করে।
স্বাধীনভাবে কাজ করতে চাইলে আপনি বেছে নিতে পারেন অনলাইন কোন মার্কেটপ্লেস। যেমন :ফ্রিল্যান্সার বা ফিভারের মতো জনপ্রিয় সাইটগুলোতে কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।
আজকাল বহু প্রতিষ্ঠান ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করে। সাধারণত সোশ্যাল মিডিয়া আর অনলাইনে এসব কন্টেন্ট প্রকাশ করে তারা। তবে এ ক্ষেত্রে কাজের সুযোগ এখনো সীমিত।
একজন কন্টেন্ট রাইটারের কাজ কী?
একজন কন্টেন্ট রাইটারের মূল কাজ লেখালেখি করা। আপনি চাইলে যে কোন বিষয় নিয়েই লেখালেখি করতে পারেন। কিন্তু তার আগে সে বিষয় সম্পর্কে পড়াশোনা করে নেয়া প্রয়োজন।
লেখার ধরন অনুযায়ী কন্টেন্ট রাইটার কয়েক ধরনের হতে পারেন। যেমন—
n ব্র্যান্ড জার্নালিস্ট :কোন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্র্যান্ড সম্পর্কে লেখা
n এসইও (SEO) কপিরাইটার :গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে পাওয়া যাবে, এমন লেখা তৈরি করা
n সোশ্যাল মিডিয়া রাইটার :ফেসবুকসহ অন্যান্য সামাজিক গণমাধ্যমগুলোর জন্য কন্টেন্ট বানানো
n অ্যাডভার্টাইজিং কপিরাইটার :বিজ্ঞাপনের কপি লেখা
n টেকনিক্যাল রাইটার :টেকনিক্যাল কোন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করা
নির্দিষ্ট শিল্প বা ইন্ডাস্ট্রির উপরও লেখালেখি করে থাকেন অনেকে। যেমন:আপনি ঘোরাঘুরি পছন্দ করলে একজন ট্রাভেল রাইটার হিসাবে কাজ করতে পারেন।
