ইদানীং দেখা যাচ্ছে কিছু বাসের হেলপার বা বাসের কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাত্রীদের জোর-জবরদস্তি করছে তাদের বাসে ভ্রমণের জন্য। তারা প্রতিদ্বন্দ্বিতা করে কে কার আগে গাড়িতে বেশি যাত্রী তুলবে? ফলে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। অনেক সময় বৃদ্ধ কিংবা অল্প বয়স্কদেরও টানাহেঁচড়া করতে দেখা যায়। বিশেষ করে নারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ঘটে বেশি মাত্রায়। ভিড়ের ভেতর অনেক সময় বিকৃত মানসিকতার লোকজন নারীদের দৈহিকভাবে হয়রানি করার চেষ্টা চালায়। এতে করে সব শ্রেণির মানুষ একটা অপ্রত্যাশিত সমস্যায় ভোগেন। বিষয়টি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
মো. মাহবুব রহমান রাকিব
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
