ভেজাল কীটনাশক বিক্রির দায়ে সোমবার বরগুনা শহরের দুই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান দুটি সিলগালা করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ বরগুনা শহরের নজরুল ইসলাম সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মা ট্রেডার্সের মালিক মো. ইব্রাহীমকে ২০ হাজার টাকা এবং লিজা এন্টারপ্রাইজের মালিক মো. মোতাহার মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান দুটি থেকে ৪ লক্ষাধিক টাকার ভেজাল কীটনাশক জব্দ করার পর সিলাগালা করে দেওয়া হয়।
