হাকিমপুরে চোরাই গরুসহ আটক ৯

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৪৩

হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গা নদীর ঘাট থেকে তিনটি চোরাই গরুসহ নয় জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় সোপর্দ করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, ঘোড়াঘাট এলাকা থেকে একটি ট্রাকে তিনটি গরু নিয়ে কিছু লোক আসতে থাকে। ট্রাকটি দ্রুতগতিতে আসতে থাকায় উপজেলার মেহেশপুর ঘাট এলাকার লোকজনের সন্দেহ হলে ট্রাকটিকে থামতে সংকেত দেয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কাশিয়াডাঙ্গা নদীর ঘাটে ট্রাকটি স্থানীয়রা জব্দ করে। পরে খবর দিলে পুলিশ গিয়ে ট্রাকে থাকা তিনটি গরুসহ নয় জনকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।