প্রিমিয়ার দাবা লিগ চলছে

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৫৩

এনএসসি ভবনে চলছে প্রিমিয়ার দাবা লিগ। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব ছাড়াও খেলছেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার রৌনক সাদভানী, নীলউত্পল দাস, ডি, এরিগাইসি অর্জুন, গুকেশ, সুর্য শেখর গাঙ্গুলী, এসএল নারায়নান। গতকাল পঞ্চম রাউন্ডের খেলায় লিনাইনের ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে হারিয়েছে।