গাংনীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ১৪ জন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৩

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই এবার অন্যরকম ভাবে উপজেলা পরিষদ নির্বাচনী মাঠে রাজনৈতিক নেতাদের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। আগামী দুই-এক মাসের মধ্যেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ইতোমধ্যেই রাজনৈতিক মাঠে উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এবার গাংনীতে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা দীর্ঘ হতে পারে বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যেই লবিং শুরু হয়েছে। কারা হতে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

উপজেলা শহরের বিভিন্ন জায়গায় হাটবাজার ও চায়ের দোকানে নানা গুঞ্জন, শোনা যাচ্ছে একাধিক প্রার্থীর নাম, শুরু হয়েছে দৌড়ঝাঁপ। শুধু আওয়ামী লীগের ব্যানারে প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক পৌর মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, জেলা মহিলা লীগের সম্পাদিকা নুরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, জেলা সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা বন ও ত্রাণ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার, জেলা জাসদের সভাপতি ওমর আলী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা। এ ছাড়া বিএনপি থেকে প্রার্থী কে হবেন তা জানা যায়নি।