মধ্য কাওরানবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক কমিটির নির্বাচনে মো. বাবুল পাটোয়ারী সভাপতি ও মো. আক্তার মিজি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ মার্চ) কাওরানবাজার ফল মার্কেটের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১২০ জন। এর মধ্যে ১১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. গাজীউর রহমান গাজী ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন জেলা সমবায় কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, খালেদ সাইফুল্লাহ টুটুল ও রাজীব খান সুজন।
নির্বাচনে সভাপতি পদে মো. বাবুল পাটোয়ারী ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মোস্তফা পাটোয়ারী। সাধারণ সম্পাদক পদে মো. আক্তার মিজি ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ারুল হক নান্নু। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হন মো. জসিম খাঁন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে কোষাধ্যক্ষ পদে খলিলুর রহমান শামীম ও ৪ জন সদস্য হলেন আলী হোসেন, বিল্লাল হোসেন, লিটন ছৈয়াল ও জাহাঙ্গীর হোসেন। ফলাফল ঘোষণা শেষে মধ্য কাওরান বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নাসির আহমেদ বাবুল নির্বাচন সুষ্ঠ হওয়ায় সমবায় সমিতির সদস্যদের ধন্যবাদ জানান।
ইত্তেফাক/এমএএম
