পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করলো স্বামী

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৯:৪৬

জামালপুরের মেলান্দহে পরকীয়ার জের ধরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। বুধবার (২৪ মার্চ) দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী নূর মোহাম্মদকে (৪০) আটক করেছে পুলিশ। 

জানা গেছে, ১৫/১৬ বছর আগে কলাবাধা গ্রামের রেহান আলীর ছেলে নূর মোহাম্মদের সাথে আমবাড়িয়া গ্রামের হামিদ আলীর মেয়ে হামিদার বিয়ে হয়। তাদের ঘরে দুই সন্তানও আছে। বিয়ের পর নূর মোহাম্মদ শ্বশুরবাড়ি থাকতেন। স্ত্রীর পরকীয়ার ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিশও হয়। গ্রাম্য সালিশের এক মাসের মাথায় বিক্ষুব্ধ স্বামী নূর মোহাম্মদ রাতের অন্ধকারে ঘর থেকে বাইরে বের করে পিটিয়ে হত্যা করে।


 
অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, পরদিন সকালে হামিদার রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করা হয়। আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

 ইত্তেফাক/এসজেড