মুক্তাঞ্চল নামে প্রকল্প গ্রহণ করা হবে -------প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৫

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল নামে প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পে কাঁচা পাকা রাস্তা, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, রেলযোগাযোগ স্থাপন ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ স্বাধীনতার ৪৭ বছরের উন্নয়নবঞ্চিত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারী উপজেলার সার্বিক উন্নয়ন থাকবে।

শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে বর্ধিতসভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।