বেলকুচি ও চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি আস্থাশীল হয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে বিএনপির চার শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।
শুক্রবার উপজেলার কামারপাড়ায় এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের হাত ধরে বওড়া, মাহমুদপুর ও কামারপাড়া এলাকার এসব নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামীদ আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
