রংপুরে জেএমবির দুই সদস্য গ্রেফতার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৬

রংপুর অফিস

কোতোয়ালি থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৩, রংপুর এর জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. আজিজুল ইসলাম সালেহী পঞ্চগড় সদর থানার আব্দুস সাত্তারের ছেলে এবং মো. শাহনেওয়াজ ইসলাম নিশাত রংপুর সদর থানার মো. নুরুল ইসলামের ছেলে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।