মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
শুক্রবার রাতে মঠবাড়িয়ার পশ্চিম রাজপাড়া গ্রাম থেকে তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলেয়া বেগম (৫০)। তিনি উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম রাজপাড়া গ্রামের নবী হোসেনের স্ত্রী। মঠবাড়িয়া থানার ওসি শওকত আনোয়ার জানান, আলেয়া বেগমের লাশ উদ্ধার করে শনিবার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
