আগৈলঝাড়ায় আট দোকান ভস্মীভূত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

শুক্রবার সন্ধ্যায় আগৈলঝাড়ার পয়সারহাট বন্দরে অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ২কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে ওই মার্কেটের অপর আটটি ব্যবসা প্রতিষ্ঠানেরও ব্যাপক ক্ষতি হয়েছে।